
মন্জুরুল আহসান শামীম স্টাফ রিপোর্টারঃ রংপুরের কাউনিয়ায় সাংগঠনিক ভিত্তি মজবুত করতে এবং আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় হারাগাছ ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে উপজেলার ইমামগঞ্জ স্কুল এন্ড কলেজ হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
হারাগাছ ইউনিয়ন বিএনপির সভাপতি নুর আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি রকিবুল হাসান পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম ও সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান।
সভায় ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফিরোজ মন্ডল, সহ-সভাপতি এস.এম রব জুপিটার, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান বসুনিয়া এবং যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বক্তব্য রাখেন। এছাড়া তৃণমূলের সাংগঠনিক অবস্থা তুলে ধরে বক্তব্য রাখেন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ, ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রেজাউল করিম পিয়াস, ৫নং ওয়ার্ডের সভাপতি আবু সিদ্দিক, ৬নং ওয়ার্ডের মশিয়ার রহমান উজ্জল এবং ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম প্রমুখ।
সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সাংগঠনিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। একই সাথে আসন্ন উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে শক্তিশালী প্রার্থী মনোনয়ন এবং তৃণমূল পর্যায়ে দলের ঐক্য সুদৃঢ় করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও গুরুত্বারোপ করা হয়। দলীয় নেতাকর্মীরা আগামী দিনের যেকোনো আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
Reporter Name 


















