বাংলাদেশ ০৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় পারিবারিক কলহে গৃহবধূর আত্মহত্যা

  • Reporter Name
  • Update Time : ০৩:৩১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৫৯ Time View

ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি,: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া গ্রামে পারিবারিক কলহের জেরে পলি বেগম (২৬) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল আনুমানিক ৮টার দিকে তিনি তার বাবার বাড়িতে এ ঘটনা ঘটান। নিহত পলি বেগম ওই এলাকার নুর হোসেনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, পলি বেগম কিছুদিন ধরে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। ঘটনার দিন সকালে তিনি নিজ কক্ষে প্রবেশ করে দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। দীর্ঘ সময় দরজা না খোলায় পরিবারের সদস্যদের সন্দেহ হলে তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পরে দ্রুত তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালামৃধা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য কামরুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জেরে পলি বেগম নিজ কক্ষে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরবর্তীতে তার মরদেহ স্বামীর বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ভাঙ্গায় পারিবারিক কলহে গৃহবধূর আত্মহত্যা

Update Time : ০৩:৩১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬