
মোঃ শহিদুল ইসলাম (স্টাফ রিপোর্টার):বগুড়ার শিবগঞ্জের মহাস্থান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে অত্র বিদ্যালয় চত্বরে প্রধান শিক্ষক মোঃ নূরুল ইসলাম বিএসসির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও রায়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম।
প্রধান অতিথি,বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনা করে তাঁর বক্তব্যে বলেন,তোমারাই আগামী দিনের ভবিষ্যৎ,সু-শিক্ষিত আলোকিত ভালো মানুষ হিসাবে গড়ে উঠে একদিন তোমরাই দেশ ও জাতীর নেতৃত্ব দিবো এজন্য ভালো ভাবে পড়াশোনা করে ভালো মানুষ হিসাবে গড়ে উঠতে হবে।
তিনি আরো বলেন,বিএনপি সরকার উন্নয়নে বিশ্বাসী, আমাদের শিবগঞ্জের কৃতি সন্তান বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি মহোদয়ের হাত ধরে মহাস্থান উচ্চ বিদ্যালয় সহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা ঘাট সহ সকল উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত হবে আপনারা সবাই তাঁর জন্য দোয়া করবেন।
উক্ত দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,মহাস্থান মাহী সওয়ার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মতিউর রহমান,মহাস্থান মাজার মসজিদের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা এএইচ এম রবিউল করিম, মহাস্থান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আলমগীর হোসেন লালু, সাবেক ইউপি সদস্য আলহাজ্ব ফরহাদ হোসেন,আছালতজ্জামান,আব্দুর রাজ্জাক, আব্দুস সবুর,মাহিদুজ্জামান মিলু, মুক্তার হোসেন,সেমিল আহম্মেদ, আজিজুল হক,বায়জিদ আকন্দ,সুজন, ছনি,খোকন,জাহিদ মুক্তা, সহকারী শিক্ষক আমিনুল ইসলাম,সিনিয়র শিক্ষক সুফি আলম সহ অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক /শিক্ষিকা মন্ডলী ও অভিভাবক সদস্যবৃন্দ। শেষে বিদায়ী শিক্ষার্থীর সফলতা কামনা করে দোয়া পরিচালনা করেন মহাস্থান মাজার মসজিদের খতিব আলহাজ্ব মাওঃ মোঃ এমদাদুল হক।
Reporter Name 


















