বাংলাদেশ ০৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ফারুক আহমেদকে মতিঝিল থানা ৯নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চাই এলাকাবাসী

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ৬৮ Time View

নিজস্ব প্রতিবেদক: মতিঝিল থানার রাজনীতিতে সক্রিয় ও আলোচিত নেতা ফারুক আহমেদ আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মতিঝিল থানা ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রচারণা জোরদার করেছেন। ইতোমধ্যে তিনি এলাকাজুড়ে আলোচনা এসেছে ৯ নং ওয়ার্ডের মাধ্যমে ভোটারদের কাছে নিজের পরিকল্পনা তুলে ধরছেন।

দলীয় সূত্রে জানা যায়, ছাত্রজীবন থেকেই বিএনপি’র রাজনীতির সঙ্গে যুক্ত ফারুক আহমেদ ধাপে ধাপে সংগঠনের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। যুবদলের মতিঝিল থানার সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পর বর্তমানে তিনি বিএনপির মূল দলের মতিঝিল থানা বিএনপি’র রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছেন।

আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে তৃণমূল পর্যায়ে তার একটি অবস্থান তৈরি হয়েছে বলে দাবি নেতাকর্মীদের।

সিটি কর্পোরেশনের কাউন্সিলর প্রার্থী ফারুক আহমেদ এলাকার অবকাঠামোগত উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, সড়ক সংস্কার এবং নাগরিক সেবার মান উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি বলেন, “৯ নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক, বাসযোগ্য ও নিরাপদ এলাকায় পরিণত করাই আমার মূল লক্ষ্য।”

এছাড়াও তরুণ সমাজকে কর্মমুখী করতে বিভিন্ন প্রশিক্ষণমূলক কার্যক্রম চালুর কথাও তিনি উল্লেখ করেন। মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদার করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “যুব সমাজকে সঠিক পথে রাখতে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে।”

স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, অনেকেই তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও ব্যক্তিগত সম্পর্ককে ইতিবাচকভাবে দেখছেন। তবে কিছু ভোটার উন্নয়নের বাস্তব চিত্র দেখার ওপর গুরুত্ব দিচ্ছেন এবং এলাকার প্রতিনিধির কাছ থেকে জবাবদিহিতা আশা করছেন।

এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মতিঝিল এলাকার এই ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা হবে বেশ জমজমাট। বিভিন্ন দলের প্রার্থীরা মাঠে সক্রিয় থাকায় শেষ পর্যন্ত কে বিজয়ী হবেন তা নির্ভর করবে ভোটারদের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।

সব মিলিয়ে, আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নির্বাচনকে ঘিরে মতিঝিল থানার ৯ নম্বর ওয়ার্ডে এখন এখন থেকেই নির্বাচনী আলোচনা আমেজ বিরাজ করছে এবং প্রার্থীদের প্রতিশ্রুতি ও প্রচারণা ভোটারদের মনোযোগ কেড়ে নিচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ফারুক আহমেদকে মতিঝিল থানা ৯নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চাই এলাকাবাসী

Update Time : ০৯:৪৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬