
উপজেলা সংবাদ দাতা : আওয়ামীলীগ সংশ্লিষ্ট রাজনৈতিক কর্মী সিলেট মহানগর কৃষকলীগের মহিলা সম্পাদিকা রেবেকা জাহান বর্তমানে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পালিয়ে অবস্থান করছেন বলে একাধিক সূত্রে জানা গেছে। গত ৫ আগস্ট ২০২৪ এর পর তিনি দেশ ছেড়েছেন বলে বিভিন্ন মাধ্যম থেকে জানা গিয়েছে।স্থানীয় সূত্র ও কয়েকজন ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামীলীগ ক্ষমতায় থাকাকালে রেবেকা জাহানের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে জমি দখল, চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগ রয়েছে। এ ছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের পূর্ববর্তী সময়ে সিলেটের বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় তাঁর সম্পৃক্ততার অভিযোগও ওঠে।তিনি আওয়ামীলীগ আমলে…. সনে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে…. ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করেন।এদিকে অন্তর্বর্তীকালীন সরকার আয়োজিত ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্বাচন বয়কটের আহ্বানকে কেন্দ্র করে তাঁর নির্দেশে তাঁর অনুসারীরা বিভিন্ন স্থানে রাজনৈতিক কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে; এমন অভিযোগও বিভিন্ন মহল থেকে করা হয়েছে।অন্যদিকে, যুক্তরাজ্যে অবস্থান করে রেবেকা জাহান বিভিন্ন সময়ে উস্কানিমূলক রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন বলে জানা গেছে, যা সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে প্রচারিত হয়েছে। এসব বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিস্তর আলোচনা রয়েছে। এ বিষয়ে রেবেকা জাহান এর বক্তব্য জানতে তাঁর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয় নি।
Reporter Name 


















