বাংলাদেশ ১০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় অবৈধ মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা ৫০ হাজার টাকা

  • Reporter Name
  • Update Time : ১২:৫০:৫১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ৪০ Time View

ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কৃষিজমি রক্ষায় অবৈধ মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১৮ এপ্রিল) দুপুর থেকে উপজেলার মানিকদহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানকালে মানিকদহ ইউনিয়নের কান্দারপাড় এলাকায় ভেকু মেশিন ব্যবহার করে কৃষিজমির উপরিভাগ (টপসয়েল) অবৈধভাবে কাটার অপরাধে মোঃ মিনাল শরীফ (পিতা: আঃ কুদ্দুস শরীফ)-কে “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” এর আওতায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন ভাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাদরুল আলম। তিনি জানান, কৃষিজমির উর্বরতা ও পরিবেশ রক্ষায় অবৈধ মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আইনের শাসন প্রতিষ্ঠায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র ওই এলাকায় কৃষিজমির টপসয়েল কেটে বিক্রি করে আসছিল, যার ফলে ফসলি জমি ক্ষতির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়। প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ভাঙ্গায় অবৈধ মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা ৫০ হাজার টাকা

Update Time : ১২:৫০:৫১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬