
শেখ সাইদুল আলম সাজু, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ইতিহাস গবেষক, কবি ও গীতিকার সৈয়দ মোশাররফ হোসেনের জন্মশতবর্ষ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেন্টার ফর দিনাজপুর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (সিডিআরডি)-এর উদ্যোগে গত ১৮ এপ্রিল ২০২৬, শনিবার সকাল ৯টা ৩০ মিনিটে দিনাজপুর জেলা শিশু একাডেমিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়
অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক এবং দিনাজপুর জেলা বিএনপি সভাপতি এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, সৈয়দ মোশাররফ হোসেন দিনাজপুরের ইতিহাসচর্চায় এক আলোকবর্তিকা। তাঁর কবিতা, গান, গল্প ও প্রবন্ধ আজও দিনাজপুরের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যকে উজ্জ্বলভাবে তুলে ধরে। জন্মশতবর্ষ উপলক্ষে এই আয়োজন আমাদের নতুনভাবে অনুপ্রাণিত করে।
অনুষ্ঠানে নিবেদিত প্রবন্ধ পাঠ করেন কবি ও প্রাবন্ধিক আযাদ কালাম, গবেষক ও নাট্যকার ড. টিটো রেদোয়ান এবং কবি ও গবেষক চাষা হাবিব। তারা সৈয়দ মোশাররফ হোসেনের সাহিত্যকর্ম, গবেষণা এবং দিনাজপুরের সাংস্কৃতিক ইতিহাসে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, কবি ও গবেষক অধ্যাপক মোজাম্মেল বিশ্বাস, গবেষক ড. আশিকা আকবর তৃষা, সমাজকর্মী সারওয়ারুল ইসলাম ক্লিপটন, সাংবাদিক ও গবেষক আজহারুল আজাদ জুয়েল, অধ্যাপক ড. মো. আলমগীর হোসাইন (পরিচালক, আইআরটি, হাবিপ্রবি) এবং দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান।
জন্মশতবর্ষ স্মারক বক্তা হিসেবে বক্তব্য রাখেন কবিপুত্র প্রফেসর সৈয়দ মোহাম্মদ হোসেন, সাবেক অধ্যক্ষ, দিনাজপুর সরকারি কলেজ।
এছাড়া উপভাষণে অংশগ্রহণ করেন সিডিআরডি সদস্য প্রফেসর মো. ইদ্রিস মিয়া এবং কবি ও গবেষক সাইয়েদুল আজাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মো. ওসমান গনী। বক্তারা বলেন, সৈয়দ মোশাররফ হোসেন দিনাজপুরের সাহিত্য ও ইতিহাসচর্চায় এক উজ্জ্বল নাম। তাঁর কর্ম ও চিন্তাধারা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে সেন্টার ফর দিনাজপুর রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এর পক্ষে সৈয়দ মোশাররফ হোসেন কে মরনোত্তর সম্মাননা স্মারক ও সম্মাননাপত্র প্রদান করা হয়। এছাড়াও নিবেদিত প্রবন্ধকারগণকে সম্মাননাপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠান আলোচনা শেষে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Reporter Name 


















