
নরসিংদী প্রতিনিধি, মাইনুদ্দিন খান: নরসিংদী সদরে এক সৌদি প্রবাসী ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ইতোমধ্যে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং জীবনের নিরাপত্তা চেয়েছেন।
ভুক্তভোগী আইয়ুবুর রহমান (পিতা: মিয়া চান), গ্রাম বাগহাটা, ইউনিয়ন শিলমান্দী, থানা নরসিংদী সদর, জেলা নরসিংদীর স্থায়ী বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন। গত ২৪ মার্চ ২০২৬ ইং তারিখ সকাল সাড়ে ১১টার দিকে দেশে ফিরে আসেন।
অভিযোগে জানা যায়, বিবাদি গংরা পিস্তল দিয়ে রাস্তায় বসে থাকে,একই দিন বিকাল প্রায় ৪টার দিকে বাড়ির নিকটবর্তী রাস্তায় তাকে আটকিয়ে বিবাদীরা সন্ত্রাসী কায়দায় মারধর ও প্রাণনাশের হুমকি প্রদান করে। অভিযুক্তরা হলেন হাতেম আলী, খোরশেদ, মোবারক এবং মানিক মিয়া; সকলেই একই এলাকার বাসিন্দা। পরবর্তীতে ভুক্তভোগী নরসিংদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন (জিডি নং: ১২২৮, তারিখ: ২৪ মার্চ ২০২৬)।
আইয়ুবুর রহমান অভিযোগ করেন, তার পৈত্রিক বাবা দাদার সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ দীর্ঘদিন ধরে তাকে ও তার পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করে আসছে। বর্তমানে তারা হামলা ও মিথ্যা মামলার ষড়যন্ত্র করছে বলেও তিনি দাবি করেন। তিনি আরও বলেন, “যেকোনো সময় তারা আমাদের উপর হামলা চালাতে পারে। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
ভুক্তভোগী ও তার পরিবার সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্তদের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন অভিযোগ রয়েছে এবং পরিস্থিতি যে কোনো সময় আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
Reporter Name 


















