বাংলাদেশ ০৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি

  • Reporter Name
  • Update Time : ১২:৫০:০৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ৪২ Time View

মোহাম্মদ মাহাবুব আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো হাম-রুবেলা টিকাদান কর্মসূচি ২০২৬। সিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক সুক্রিয়া পারভিন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি সভাপতি তৌহিদুল ইসলাম এবং পঞ্চগড় জেলার সিভিল সার্জন ডা. মোঃ মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, এই টিকাদান কর্মসূচি আমাদের অঙ্গীকারের অংশ। আমরা আমাদের সন্তানদের সুরক্ষিত রাখতে চাই। বিশেষ করে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুরা বেশি ঝুঁকিতে রয়েছে, তাই সবাইকে সচেতন হয়ে শিশুদের সঠিকভাবে টিকা নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, কোনো ধরনের অবহেলা না করে প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে হবে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এই ক্যাম্পেইনের মাধ্যমে জেলার সকল শিশুদের হাম ও রুবেলা রোগ থেকে সুরক্ষা নিশ্চিত করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

পঞ্চগড়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি

Update Time : ১২:৫০:০৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬