
স্টাফ রিপোর্টার আমিন কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে বাহারছড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড শিলখালী এলাকায় তিন যুবককে জবাই করে হত্যা করছে দুর্বৃত্তরা।
গতকাল ২০ এপ্রিল (সোমবার) রাত আটটায় স্থানীয়, মুজিব,রবিউল, নুরুল বশর( প্রকাশ কালানি),এবং অন্যান্য আরও দু’জনসহ মোট পাঁচজনকে গভীর পাহাড়ে নিয়ে যায় একটি অপারাধী চক্র। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজনের মধ্যে আতংক বিরাজ করে।
এই ঘটনার পরদিন সকালেই শিলাখালীর পাহাড়ি এলাকায় তিনজনের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে শামলাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় একদল পুলিশ নিয়ে দু’জনকে ঘটনাস্থল থেকে মৃত উদ্ধার এবং অন্য একজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত উদ্ধার করে।
এদিকে স্থানীয় ইউপি সদস্য হুমায়ুন কাদের বিষয়টি নিয়ে বলেন, গত কিছুদিন আগে স্থানীয় এক শীর্ষ ডাকাত নুরুল আলম (প্রকাশ কালা বদা)কে ধরে দেয়ার কারণেই তাদের তিনজনকেই কালা বদার ডাকাতদল মিলেই হত্যা করছে বলে ধারণা করা হচ্ছে । এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বিষয়টি নিশ্চিত করে বলেন, যে তিনজন হত্যা হয়েছে তাদের দু’জন চিহ্নিত মানবপাচারকারী ও নানা অপরাধে জড়িত। পাশাপাশি একইভাবে হত্যাকান্ডটি ঘটিয়েছে অন্য আরেকটি চিহ্নিত ডাকাত, অপহরণকারী, মানবপাচারকারী অপরাধী গ্রুপ। তারা দুপক্ষের মধ্যে কোন একটা ক্লেশ ধরেই এই হত্যাকান্ডটি ঘটেছে।
শামলাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় বিশ্বাস বলেন, এটি একটি ডাকাত দলের অভ্যান্তরীন বিষয় নিয়ে দ্বন্দ্ব তৈরি কারণেই হত্যা কান্ড ঘটেছে। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করছি। তবে কী কারণে হত্যাকান্ড হয়েছে এখনও বিস্তারিত বলা যাচ্ছেনা। বিস্তারিত তদন্ত চলছে।
Reporter Name 


















