বাংলাদেশ ০৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশসেরা ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স ফুলেল শুভেচ্ছায় ভাসছেন তানসিভ জুবায়ের নাদিম!

  • Reporter Name
  • Update Time : ০২:৫৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ৩৪ Time View

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়নে সারা দেশের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।

এই অর্জনের স্বীকৃতিস্বরূপ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের নাদিমকে সম্মাননা প্রদান করা হয়েছে। গত ১৮ এপ্রিল রাজধানীর ওসমানী মিলনায়তন-এ আয়োজিত ‘ইউএইচএফপিও সম্মেলন ২০২৬’-এ তাকে এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা যায়, সেবার মান, ব্যবস্থাপনা দক্ষতা, রোগীবান্ধব কার্যক্রম ও উদ্ভাবনী উদ্যোগের ভিত্তিতে দেশের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে এই মূল্যায়ন করা হয়। এসব ক্ষেত্রে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ‘স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়ন’ ক্যাটাগরিতে সেরা হিসেবে নির্বাচিত হয়।

তানসিভ জুবায়ের নাদিমের নেতৃত্বে হাসপাতালটিতে আধুনিক চিকিৎসা সুবিধা বৃদ্ধি, সেবার গতি উন্নয়ন এবং রোগীদের আস্থা অর্জনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে এ অর্জনের খবরে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন প্রতিষ্ঠান, কর্মকর্তা ও সুধীজনরা ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

দেশসেরা ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স ফুলেল শুভেচ্ছায় ভাসছেন তানসিভ জুবায়ের নাদিম!

Update Time : ০২:৫৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬