
বরগুনা প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলায় তুরস্কে পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রায় ১৬ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মো. নাসির তালতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কড়াইবাড়িয়া ইউনিয়নের উত্তর ঝাড়াখালী গ্রামের বাসিন্দা মো. নাসির ও তার সহযাত্রী মো. লিমনকে তুরস্কে পাঠানোর কথা বলে স্থানীয় কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে তাদের কাছ থেকে নগদ ও ব্যাংকের মাধ্যমে মোট ১৬,৫০,০০০ টাকা গ্রহণ করে। অভিযুক্তরা হলেন মো. রুবেল হোসেন, মো. ফারুক প্যাদা, মোসা. ফাহিমা বেগম ও মোসা. আকলিমা।
ভুক্তভোগীরা জানান, টাকা নেওয়ার পর তাদের জাল ভিসা ও বিমানের টিকিট দেওয়া হয়। পরে তারা ঢাকা বিমানবন্দর থেকে তুরস্কে যেতে ব্যর্থ হয়ে প্রতারণার বিষয়টি বুঝতে পারেন এবং বাড়িতে ফিরে আসেন।
পরবর্তীতে টাকা ফেরত চাইলে অভিযুক্তরা বিভিন্ন সময়ক্ষেপণ করতে থাকে। সর্বশেষ গত ৭ ফেব্রুয়ারি ২০২৬ রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে এক বৈঠকে টাকা দাবি করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাদের প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগকারী মো. নাসির বলেন,
“আমাকে এবং আমার পরিবারকে অবৈধ অস্ত্র দিয়ে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত চক্রটি দীর্ঘদিন ধরে বিদেশে পাঠানোর নামে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে।
তালতলী থানার অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এএসআই জামান বলেন ভিসা তো জাল না ভাই ভিসা ঠিক আছে এসআই জামান আরও বলেন ভিসা চেক করার দায়িত্ব আমার না,যদি ভিসা জাল না হয় তাহলে এ এস আই জামান ভিসা চেক করেছেন। পরবর্তীতে এএসআই জামান বলেন ভিসা জাল কিনা যাচাই বাছাই করার কাজ আমার না।
বিষয়টি এএস আই জামান বিবাদীর পক্ষ নিয়ে কথা বলছেন ভিন্ন দিকে নিয়ে যাচ্ছেন পুলিশ কর্মকর্তা তার কথায় বুঝা যায় বিবাদীর সঙ্গে সুসম্পর্ক রয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগীরা দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তালতলী থানার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Reporter Name 


















