
এফ,এম,এ রাজ্জাক। পাইকগাছায় শ্রীলেখা হত্যা মামলায় ৩ দিনের রিমান্ড শেষে সন্ধিগ্ধ দু’ আসামী সম্ভু সানা ও সঞ্জয় মন্ডলকে পুলিশ মঙ্গলবার বিকেলে আদালতে প্রেরণ করেছেন। জানাগেছে , চলতি বছরের ২১ জানুয়ারি রাতে পশ্চিম দীঘায় মৃতঃ ফনিন্দ্র সানার স্ত্রী শ্রীলেখা’কে দুর্বত্তরা রান্না ঘরে ফেলে কুপিয়ে হত্যা করে। ঘটনার রাতে নিহত ঐ নারী বাড়িতে একাই ছিলেন। পরের দিন সকালে প্রসেনের স্ত্রী’র খবরে জানাজানি হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।এ ঘটনায় গত ২৩ জানুয়ারী নিহতের ছেলে গোবিন্দ সানা বাদী হয়ে থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন, যার নং-১৪।
নিহতের স্বজনরা দাবি করেছেন ,দীর্ঘ সময় অতিবাহিত হলেও এ পর্যন্ত হত্যাকান্ড সম্পর্কে উল্লেখযোগ্য কোন ক্লু উদ্ধার হয়নি। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আঃ আজিজ জানান, ১০ এপ্রিল উপজেলার পশ্চিম দীঘা গ্রামের সন্তু সানা ও সঞ্জয় সানা’কে এ মামলায় সন্ধিগ্ধ হিসেবে গ্রেফতার করে আদালতে রিমান্ড আবেদন করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে গতকাল দুপুরে পাইকগাছা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চালান করা হয়। আদালত তাদের জেলহাজতে প্রেরণ করেছেন ।এদিকে সম্ভু সানা ও সঞ্জয় মন্ডল এর পরিবারের সদস্যরা জানান, পুলিশের ৩ দিনের জিজ্ঞাসাবাদে দু’জনেই সুস্থ রয়েছেন। সম্ভু’ সানার মেয়ে ও দরিদ্র সঞ্জয় মন্ডলের স্ত্রী বলেন, নির্মম এ হত্যাকান্ড’কে কেন্দ্র করে পুর্বশত্রুতার জেরে এলাকার কিছু মানুষ আমাদের ঘাড়ে দায় চাপাতে চাইছে। এর পুর্বে পুলিশ নিহত শ্রীলেখার দেবর প্রসেন সানা-বিজলী দম্পতি ও তাদের ছেলে হিরক-বৌমা রাখি দম্পতি’কে একাধিকবার থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। অনেকেরই সন্দেহ তাদের দিকে হলেও বাদী মানতে নারাজ ইতোমধ্যে ক্লু উদ্ধারের জন্য থানা পুলিশ থেকে শুরু করে পিবিআই,সিআইডি’র উচ্চপদস্থ কর্মকর্তারা বার বার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এ বিষয়ে ওসি মোঃ গোলাম কিবরিয়া বলেন, আমরা চাইনা এ হত্যা মামলায় কোন নির্দোষ ব্যক্তি হয়রানী হোক। তিনি আরোও বলেন, তদন্ত চলছে, পুলিশ খুবই আশাবাদি অচিরেই এ মামলার ক্লু উদ্ধার হবে।
Reporter Name 


















