বাংলাদেশ ০৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে মানববন্ধন: মোঃ মনসুর আহামেদের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ।

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৬০ Time View

নরসিংদী থেকে আব্দুস সালাম: নরসিংদী জেলা সদর হাসপাতালে কর্মরত প্রধান সহকারী-কাম-হিসাব রক্ষক মোঃ মনসুর আহামেদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তাঁর সহকর্মীরা।

জানা যায়, প্রায় দুই বছর পূর্বে তাঁর বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে কিছু অভিযোগ দায়ের করা হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে এবং তদন্ত চলাকালীন সময়ে মোঃ মনসুর আহামেদ প্রয়োজনীয় সকল কাগজপত্র ও লিখিত জবাব প্রদান করেন। তবে সাম্প্রতিক সময়ে একটি কুচক্রী মহল পুরনো সেই অভিযোগগুলোকে পুনরায় উত্থাপন করে নতুন কিছু মিথ্যা তথ্য সংযোজনের মাধ্যমে বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করছে বলে অভিযোগ ওঠে।

বিশেষ করে গত ২০ এপ্রিল ২০২৬ তারিখে “অপরাধ জগত” ও “সময় নিউজ ডট কম” নামক অনলাইন মাধ্যমে তাঁর বিরুদ্ধে অসত্য ও মানহানিকর তথ্য প্রকাশ করা হয়েছে বলে তিনি দাবি করেন।

এর প্রতিবাদে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করে জানান, মোঃ মনসুর আহামেদ দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তাঁকে সামাজিক ও পেশাগতভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে তারা অভিযোগ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা এসব মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র নিন্দা জানান এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি করেন। একই সঙ্গে তারা সকলকে যাচাই-বাছাই ছাড়া কোনো বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস না করার আহ্বান জানান।

এ বিষয়ে মোঃ মনসুর আহামেদ জানান, “আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। ইতোমধ্যে আমি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছি।”

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সত্য উদঘাটন এবং অপপ্রচার বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

নরসিংদীতে মানববন্ধন: মোঃ মনসুর আহামেদের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ।

Update Time : ০৭:৫৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬