বাংলাদেশ ০৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় বিষপানে কিশোরীর মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০২:৩২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৩০ Time View

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর গ্রামে লিজা আক্তার (১৮) নামে এক কিশোরীর বিষপানে মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, লিজা আক্তার পুকুরপাড় এলাকায় তার মামা বাড়িতে বসবাস করতেন। তার পিতা কামরুল মিয়া এবং মাতা রজিনা বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। পারিবারিক কলহের জেরে প্রায় ২২ দিন আগে তিনি মামা বাড়িতে বিষপান করেন।

অসুস্থ অবস্থায় তাকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হলে তাকে বাড়িতে নিয়ে আসা হয়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে মামা বাড়িতে অবস্থানকালে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে একপর্যায়ে তিনি মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ভাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল আমিন জানান, প্রায় ২২ দিন আগে বিষপানের ঘটনায় চিকিৎসাধীন থাকা ওই কিশোরীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ভাঙ্গায় বিষপানে কিশোরীর মৃত্যু

Update Time : ০২:৩২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬