
আশাহীদ আলী আশা ষ্টাফ রিপোর্টার॥ চুনারুঘাটের বিশিষ্ট সালিশ বিচারক ওত গণঅধিকার পরিষদের উপজেলা সভাপতি এবং আহম্মদাবাদ ইউনিয়নের ৫ বারের সাবেক মেম্বার, গঙ্গানগর এলাকার বাসিন্দা মো. দুলাল ভূইয়াকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় চুনারুঘাট সদর ঈদগাহ প্রাঙ্গণে হাজারো মানুষের উপস্থিতিতে প্রথম জানাজা এবং ২য় জানাজা দুপুর ২ ঘটিকায় রাজার বাজার উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক আবুল হোসেন জীবনসহ জেলা ও উপজেলা পর্যায়ের সংগঠনের নেতৃবৃন্দ ও এনসিপির কেন্দ্রীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দের হবিগঞ্জ জেলা এনসিপির আহবায়ক আবু হেনা মোস্তফা কামাল, সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট ফখরুজ্জামান জাকি, এডভোকেট জুনেদসহ জেলা নেতৃবৃন্দ ছাড়াও সংগঠনের প্রতিটি উপজেলা থেকে অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও চুনারুঘাট উপজেলার বিএনপি, জামাতসহ সর্বদলীয় সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণির পেশার জনপ্রতিনিধিসহ সর্বস্তরের আগত হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করেন। গত বুধবার দুপুর ২টা ২০ মিনিটে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) ও হবিগঞ্জ জেলা এনসিপির সাবেক প্রধান সমন্বয়কারী নাহিদ উদ্দিন তারেকের পিতা। তার মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে। স্থানীয়রা জানান, দুলাল ভূইয়া দীর্ঘদিন ধরে এলাকার মানুষের কল্যাণে কাজ করেছেন এবং একজন সমাজকর্মী হিসেবে সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন।তিনি সকলের সুখ, দুঃখে মানুযের কাছে ছুটে যেতেন।তার মৃত্যুতে রাজনৈতিক দলের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
Reporter Name 


















