
মোঃ ওয়াসিম: বাংলাদেশ ইলেকট্রিক্যাল ব্যবসায়ী পরিষদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ২০২৬ রাজধানীর কাকরাইলে আইডিইবি মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি, সহ-সভাপতি ও সারাদেশ থেকে আগত ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা দেশের ইলেকট্রিক্যাল খাতের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, দেশের ইলেকট্রিক্যাল পণ্যের গুণগত মান বৃদ্ধি এবং স্থানীয় শিল্পকে শক্তিশালী করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও উল্লেখ করেন, বাংলাদেশে উৎপাদিত ইলেকট্রিক্যাল পণ্যের ওপর ভ্যাট কমানো জরুরি। এতে দেশীয় উৎপাদন বৃদ্ধি পাবে এবং ব্যবসায়ীরা আরও বেশি বিনিয়োগে আগ্রহী হবেন। পাশাপাশি আমদানিনির্ভরতা কমে দেশীয় শিল্পের বিকাশ ত্বরান্বিত হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ ইলেকট্রিক্যাল ব্যবসায়ী পরিষদ মূলত সারাদেশের তরুণ উদ্যোক্তাদের নেতৃত্বে পরিচালিত একটি সংগঠন। সংগঠনটি দেশের ইলেকট্রিক্যাল ব্যবসা খাতকে আধুনিক, মানসম্মত ও প্রতিযোগিতামূলক করে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি মোঃ নাছির উদ্দীন নাছির মোল্লা বক্তব্য রাখেন এবং ভবিষ্যতে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় আরও জোরালো ভূমিকা পালনের প্রতিশ্রুতি দেন।
Reporter Name 


















