
ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরাল্লাগঞ্জ ইউনিয়নে কৃষক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ূব আলী মোল্লা, ফরিদপুর জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুর রহমান (ভিপি শহীদ), জেলা কৃষক দলের সদস্য সচিব ও সাবেক ছাত্রদল নেতা মোরাদ হোসেন মোরাদ এবং ভাঙ্গা পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ওসমান মুন্সী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভাঙ্গা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কামরুল হাসান এবং সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের সভাপতি খন্দকার আব্দুস সামাদ। এতে সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রমিসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন এবং আগামীর রাজনৈতিক কার্যক্রমে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
Reporter Name 


















