বাংলাদেশ ০৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় সহকারী শিক্ষা কর্মকর্তার রহস্যজনক মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৪:১৩:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ৩৫ Time View

মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা পৌর এলাকায় গোপালগঞ্জ উপজেলা সদরের সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ রাজু ইসলাম (৩৬)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে ৩টার দিকে ভাঙ্গা পৌরসভার পূর্ব হাসামদিয়া এলাকার মাতৃকুঞ্জ আবাসিক ভবনের চতুর্থ তলার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাজু ইসলাম গোপালগঞ্জ উপজেলা সদরে কর্মরত ছিলেন। তার বাড়ি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মউতলা গ্রামে। তিনি নুরুল ইসলাম শেখের ছেলে এবং ভাঙ্গা পৌরসভার আতাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হ্যাপি আক্তারের স্বামী। তাদের দুই কন্যা সন্তান রয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১টা থেকে দেড়টার মধ্যে ঘরের ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান পরিবারের সদস্যরা। পরে স্থানীয়দের সহায়তায় তাকে নিচে নামানো হয় এবং পুলিশ কে খবর দেওয়া হয়।

নিহতের স্ত্রী হ্যাপি আক্তার জানান, দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে তিনি বাসায় ফোন করলে মেয়েরা জানায় তাদের বাবা গলায় রশি দিয়েছেন। পরে তিনি দ্রুত বাসায় গিয়ে স্বামীর ঝুলন্ত মরদেহ দেখতে পান।

নিহতের জমজ ভাই শেখ আব্দুর রাজ্জাক বলেন, মায়ের ফোন পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে আসেন। বাসায় পৌঁছানোর পর কিছুক্ষণ পরই চিৎকার শুনে উপরে গিয়ে ভাইয়ের মরদেহ দেখতে পান।

নিহতের ৪বছর ছোট মেয়ের আমেনা আক্তার জানান,আমার বাবা আমার পাশে শুয়েছিল কিছুক্ষণ পরে আমার পাশে না দেখতে পেয়ে হঠাৎ পাশের রুমে গিয়ে গলায় রশি দেয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ভাঙ্গায় সহকারী শিক্ষা কর্মকর্তার রহস্যজনক মৃত্যু

Update Time : ০৪:১৩:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬