বাংলাদেশ ০৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জকিগঞ্জে পুলিশের বড় সাফল্য: ২৪০০ পিস ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ১২:৩৫:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ৪৯ Time View

জকিগঞ্জ সিলেট প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে পুলিশের এক বিশেষ অভিযানে বিশাল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) রাতে উপজেলার খলাছড়া ইউনিয়ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

‎পুলিশ সূত্রে জানা গেছে, জকিগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল রবিবার রাত ৮:৪৫ ঘটিকার সময় জকিগঞ্জ টু সিলেটগামী পাকা রাস্তার বেউর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি বিশেষ চেকপোস্ট পরিচালনা করে। এসময় সন্দেহভাজনদের তল্লাশি চালিয়ে ২৪০০ (দুই হাজার চারশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

‎গ্রেফতারকৃত আলী আহমেদ (২২) জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের দুপড়ীপাড় গ্রামের সায়েব আলীর ছেলে। অপর আসামি নুরুল আমিন (২০) জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের ষাটশৌলা গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে।

‎এ ঘটনায় জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা (মামলা নং-১৪, তারিখ: ২৭/০৪/২০২৬খ্রি.) রুজু করা হয়েছে।

‎আজ সোমবার (২৭ এপ্রিল) দুপুরে গ্রেফতারকৃত আসামিদের পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিস্তার রোধে থানা পুলিশের এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

জকিগঞ্জে পুলিশের বড় সাফল্য: ২৪০০ পিস ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার

Update Time : ১২:৩৫:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬