বাংলাদেশ ০৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় মহাসড়কে মাইক্রোবাস খাদে, আহত ১৩ জন

  • Reporter Name
  • Update Time : ১১:০৩:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ২৮ Time View

ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা–বরিশাল মহাসড়কের বাবনাতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় ১৩ জন যাত্রী আহত হয়েছেন।

সোমবার (২৭ এপ্রিল) ভোর প্রায় ৪টার দিকে চুমুরদী ইউনিয়নের বাবনাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশে সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো চ ১৯-৯৮৮৬ নম্বরের একটি হাইয়েস মাইক্রোবাস মাদারীপুরের রাজৈর উপজেলা থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইতালি ফেরত এক যাত্রীকে আনতে যাচ্ছিল। এ সময় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

মাইক্রোবাসে থাকা চালক সহ ১৩ জন যাত্রী আহত হন। স্থানীয়রা ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মামুন হোসেন কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ভাঙ্গায় মহাসড়কে মাইক্রোবাস খাদে, আহত ১৩ জন

Update Time : ১১:০৩:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬