বাংলাদেশ ০৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরের নতুন জেলা প্রশাসক হিসেবে ফরিদা ইয়াসমিনের দায়িত্ব গ্রহণ

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৮:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ৩১ Time View

মোঃ আনোয়ার হোসেন শেরপুর প্রতিনিধিঃ শেরপুরে নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন ফরিদা ইয়াসমিন। সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ে বিদায়ী জেলা প্রশাসকের কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

শেরপুরে যোগদানের আগে ফরিদা ইয়াসমিন জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার।

তিনি ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম), নেত্রকোনার বারহাট্টা উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ময়মনসিংহের ফুলপুরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন।

বারহাট্টায় ইউএনও হিসেবে দায়িত্ব পালনকালে ফরিদা ইয়াসমিন সামাজিক সংস্কারে অসামান্য অবদান রাখেন। বিশেষ করে বাল্যবিবাহ প্রতিরোধে তার কঠোর অবস্থান সর্বমহলে প্রশংসিত হয়।

তিনি একক প্রচেষ্টায় ৫৯টি বাল্যবিবাহ বন্ধ করেন এবং তার উদ্যোগেই বারহাট্টা উপজেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়। এই সাহসী ও সফল কাজের স্বীকৃতিস্বরূপ তিনি রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত হন।

জামালপুর সদর উপজেলার এক সম্ভ্রান্ত ও শিক্ষিত পরিবারে জন্ম গ্রহণ করেন ফরিদা ইয়াসমিন। তার পিতা ফজলুল হক চৌধুরী ও মাতা খালেদা বেগম। ছয় ভাইবোনের মধ্যে তিনি সবার বড়।

শিক্ষাজীবনে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ২০০৪ সালে সরকার ও রাজনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর তিনি ২৮তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের মাধ্যমে সরকারি চাকরিতে যোগদান করে তার কর্মজীবন শুরু করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

শেরপুরের নতুন জেলা প্রশাসক হিসেবে ফরিদা ইয়াসমিনের দায়িত্ব গ্রহণ

Update Time : ০৫:৩৮:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬