বাংলাদেশ ০৯:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৩২ Time View

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় অভিযান চালিয়ে ১১ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) শাহরাস্তি মডেল থানা পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই মোঃ আইয়ুব খান, এএসআই মোঃ সাদ্দাম হোসেন ও এএসআই আবুল কালাম সঙ্গীয় ফোর্সসহ এ অভিযানে অংশ নেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি পৌরসভার কালিয়াপাড়া ৩ নম্বর ওয়ার্ডের কালিয়াপাড়া-হোসেনপুরগামী সড়কের একটি বাগানবাড়ির সামনে অভিযান চালানো হয়। এ সময় মোঃ আবদুল হালিম (২২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১১ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আবদুল হালিম শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের পরানপুর (দক্ষিণ পাড়া) এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত ছাফর আলী এবং মাতার নাম সুফিয়া বেগম।

এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (এফআইআর নং-৩০, তারিখ: ২৮ এপ্রিল ২০২৬)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

চাঁদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Update Time : ০৫:৩৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬