বাংলাদেশ ০৯:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় অবৈধ পেট্রোল-অকটেন ব্যবসায় অভিযান, জরিমানা ৩০ হাজার টাকা

  • Reporter Name
  • Update Time : ০৫:০০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ২৬ Time View

মোঃ মেহেরাজ ইসলাম (বগুড়া সদর প্রতিনিধি) বগুড়া কাটনারপাড়া এলাকায় (করোনেশন স্কুলের পাশে) অবৈধভাবে পেট্রোল ও অকটেন মজুদ ও বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে “মা এন্টারপ্রাইজ” নামক অটোমোবাইলের দোকানে অনিয়মের প্রমাণ পাওয়া যায়। ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি অনুমোদন ছাড়াই প্রায় ২০০ লিটার পেট্রোল ও অকটেন মজুদ করে রেখেছে।

এসময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে (প্রতি লিটার ২০০ টাকা) এসব জ্বালানি বিক্রির সময় হাতেনাতে ধরা পড়ে প্রতিষ্ঠানটি। উল্লেখ্য, খোলা বাজারে পেট্রোল ও অকটেন বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ হলেও দীর্ঘদিন ধরে অবৈধভাবে এই কার্যক্রম চালিয়ে আসছিল প্রতিষ্ঠানটি।

এছাড়া প্রতিষ্ঠানটির বিস্ফোরক পরিদপ্তর ও ফায়ার সার্ভিসের প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী স্বত্বাধিকারী বিপ্লবকে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে জব্দকৃত প্রায় ১৮০ লিটার তেল সরকার নির্ধারিত মূল্যে সাধারণ ভোক্তাদের মাঝে বিক্রয়ের ব্যবস্থা করা হয়।

এ সময় জেলা পুলিশের একটি চৌকস টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

বগুড়ায় অবৈধ পেট্রোল-অকটেন ব্যবসায় অভিযান, জরিমানা ৩০ হাজার টাকা

Update Time : ০৫:০০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬