
ইমরান সরকা: আসুন দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই,,সবাই মিলে গড়বো দেশ”দুর্নীতি মুক্ত বাংলাদেশ “এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধা জেলা সদরে অবস্থিত সরকারি আধা সরকারি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান সমুহে সেবা পেতে হয়রানি বা দুর্নীতির শিকার ভুক্তভোগীদের অভিযোগ গ্রহণ গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়সহ
সদরের নিদিষ্ট কয়েকটি স্থানে অস্থায়ী অভিযোগ বুথ খোলা হয়েছে।
দুর্নীতি দমন কমিশন রংপুর সমন্বিত জেলা কার্যালয় রংপুরের উদ্যোগ এবং জেলা প্রশাসক ও দুর্নীতি প্রতিরোধ কমিটি গাইবান্ধা এর আয়োজনে আগামী ৯ মে ২০২৬ ইং সোমবার পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়, সদর উপজেলা পরিষদ, পাবলিক লাইব্রেরীর সামনে অস্থায়ী ভাবে স্থাপিত বুথে এসব অভিযোগ গ্রহণ করা হবে। আবার ০১৭২৭-৩৭৩৯৫৬ ও ০১৩১৯৬৬৪৫৯১ উল্লেখিত মোবাইল নাম্বার সমুহে অভিযোগ জানানো যাবে বলে দুদক কর্মকর্তারা ফেরদৌস রায়হান নিশ্চিত করেছেন।
আগামী ১১ মে ২০২৬ ইনডোর স্টেডিয়াম গাইবান্ধায় অভিযোগ গুলোর যথাযথ গুরুত্ব বিবেচনা করে শুনানি অনুষ্ঠিত হবে বলে জানাগেছে।
সমন্বিত দুর্নীতি দমন কমিশন রংপুর এর উপ-পরিচালক মো: রওশন মিয়া জানান,শুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের সচিব খালেদ রহিম।
এসময় রংপুর বিভাগীয় কর্মকর্তা, জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা, ভুক্তভোগী ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে বিশ্বস্ত সুত্রে জানাগেছে।
এর আগে ২৭ এপ্রিল সোমবার গাইবান্ধা জেলা প্রশাসন
ও সমন্বিত জেলা দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে জনসচেতনতা মুলক লিফলেট বিতরন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা l
Reporter Name 


















