
চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর শাহরাস্তি মডেল থানা পুলিশ কর্তৃক মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া ৩২(বত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।*
জনাব মীর মাহবুবুর রহমান, অফিসার ইনচার্জ, শাহরাস্তি মডেল থানা, চাঁদপুর এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ খায়রুল আলম, এএসআই (নিঃ) মোঃ শহীদুল্লাহ ও এএসআই(নিঃ) এরশাদ মিয়া সঙ্গীয় ফোর্সসহ থানার একটি চৌকস টিম মাদক উদ্ধার অভিযান ডিউটি করাকালে ২৮/০৪/২০২৬ খ্রিঃ তারিখ শাহরাস্তি থানাধীন পৌরসভাস্থ ০৫ নং ওয়ার্ড পূর্ব উপলতা সাকিনস্থ মেহের ডিগ্রী কলেজের পূর্ব পাশে খান মার্কেটের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী ১। শেখ ফরিদ (২৮), পিতা- মৃত আঃ মালেক, মাতা- ফাতেমা, সাং- দিলালের পাড়া, পোঃ চড়াদিয়ার পাড়া, থানা-মেলান্দহ, জেলা- জামালপুর, এ/পি-দোয়াভাঙ্গা রেল গেইট খালেকের ভাঙ্গারী দোকান, থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুর, ২। মোঃ সরোয়ার (২৮), পিতা- মৃত মোঃ আলী, মাতা- আমেনা বেগম, সাং- পূর্ব উপলতা (ওয়াজ উদ্দিন বেপারী বাড়ী), ০৫ নং ওয়ার্ড, থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুরদ্বয়কে তাহাদের নিজ নিজ হেফাজত হইতে (২১+১১)সহ সর্বমোট ৩২ (বত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামীদের বিরুদ্ধে চাঁদপুর এর শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-৩১, তারিখ- ২৯ এপ্রিল, ২০২৬; জি আর নং-১০০, ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যথাযথ পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন।
Reporter Name 


















