বাংলাদেশ ১১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় র‍্যাবের অভিযানে নারী মাদক ব্যবসায়ী আটক

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৯:১২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ৪০ Time View

মোঃ মেহেরাজ ইসলাম (বগুড়া সদর প্রতিনিধি) বগুড়ায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২ (র‍্যাব-১২) এর অভিযানে হিরোইন ও ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৯ এপ্রিল) রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে বগুড়া সদর থানার পুরান বগুড়া দক্ষিণ পাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোছাঃ আখি খাতুন (৪০) নামে এক নারী মাদক ডিলারকে আটক করা হয়।

আটককৃত আখি খাতুন বগুড়া সদর থানার চক সুত্রাপুর হাড্ডিপট্টি এলাকার বাসিন্দা। তিনি পিতা মোঃ আলম এবং স্বামী মোঃ সাজেদুর রহমান নুরের স্ত্রী।

অভিযানকালে তার কাছ থেকে ৩১ গ্রাম হিরোইন এবং ৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায় ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন ও সিম কার্ড জব্দ করা হয়েছে।

র‍্যাব-১২ এর সিপিএসসি বগুড়া জানায়, আটককৃত আসামিকে জব্দকৃত আলামতসহ বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

র‍্যাব আরও জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

বগুড়ায় র‍্যাবের অভিযানে নারী মাদক ব্যবসায়ী আটক

Update Time : ০৫:৩৯:১২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬