বাংলাদেশ ০৮:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তথ্য মন্ত্রণালয় খুলিয়ে বসেছে সিলেটের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী?

  • Reporter Name
  • Update Time : ১২:৪৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ১৩১২ Time View

বিকাল বার্তা প্রতিবেদকঃ সিলেট মহানগর পুলিশের দেয়া গণবিজ্ঞপ্তি একদিনের মাথায় বাতিল করা হয়েছে| বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত আরও একটি বিজ্ঞপ্তি দিয়ে পূর্বের গণবিজ্ঞপ্তি সিটিএসবি/এসএমপি/২৫০১ বাতিল করা হয়েছে|

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী| একই সঙ্গে এ ধরনের নিউজ পোর্টালের প্রকাশিত কোনো সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ, শেয়ার, লাইক ও কমেন্ট করা থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী ক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছিলো, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ (সংশোধিত ২০২০) অনুযায়ী অনলাইন নিউজ পোর্টাল প্রকাশের জন্য নিবন্ধনের বাধ্যবাধকতা রয়েছে| লক্ষ্য করা যাচ্ছে, কিছু অনলাইন নিউজ পোর্টাল কর্তৃক যথাযথ রেজিস্ট্রেশন ব্যতীত ভুল, অসত্য, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত, মানহানিকর, সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার ও প্রোপাগান্ডা ভিত্তিক সংবাদ প্রচার করা হচ্ছে।

এতে আরও বলা হয়েছে, এ অবস্থায় গণবিজ্ঞপ্তি জারির ৪৮ ঘণ্টার মধ্যে (১ মে, ২০২৬ সন্ধ্যা ১৮.০০ ঘটিকা) রেজিস্ট্রেশনবিহীন অনলাইন নিউজ পোর্টাল দেশি-বিদেশি ডোমেইন থেকে অপসারণের নির্দেশ প্রদান করা হলো| অন্যথায় কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে| উক্ত রূপ নিউজ পোর্টালের প্রকাশিত কোনো সংবাদ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ, শেয়ার, লাইক ও কমেন্ট করা থেকে বিরত থাকার জন্য সিলেট মহানগরীর সর্বসাধারণকে অনুরোধ করা হলো।

এদিকে পুলিশের ওই গণবিজ্ঞপ্তিটি জারির পরপরই তার বৈধতা ও এখতিয়ার নিয়ে প্রশ্ন ওঠে

সম্পাদকের কিছু কথা?

দৈনিক বিকাল বার্তা পত্রিকার সম্পাদক মোঃ সাইফুল ইসলাম বলেন সিলেটের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী তার নিজস্ব বা ব্যক্তিগত তথ্য মন্ত্রণালয় খুলে বসেছেন? তথ্য মন্ত্রণালয়ের আইন তথ্য মন্ত্রণালয় প্রয়োগ করবেন, তথ্য মন্ত্রণালয় যদি পুলিশ কমিশনারকে কোন নোটিশ জারি করতো তাহলে আইনগত ব্যবস্থা নিতে পারতেন। কমিশনার তথ্য মন্ত্রণালয়ের আইন নিয়ে খেলা করেছেন, সোশ্যাল মিডিয়া ফেসবুক নিয়ে পুলিশ কমিশনার কথা বলছেন, লাইক কমেন্ট শেয়ার করবেন না? ফেসবুক কোম্পানি আপনাকে বলেছেন অথবা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আপনাকে বলেছেন ফেসবুকে লাইক শেয়ার কমেন্ট করা যাবে না? হাস্যকর হয়ে দাঁড়িয়েছেন আপনি?

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

তথ্য মন্ত্রণালয় খুলিয়ে বসেছে সিলেটের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী?

Update Time : ১২:৪৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬