
চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা উত্তর বলশীদ হাইস্কুল মাঠ থেকে পাঁচ শিক্ষার্থীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১ মে ২০২৬) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে একজন এসএসসি পরীক্ষার্থী, দুইজন নবম শ্রেণির এবং দুইজন অষ্টম শ্রেণির শিক্ষার্থী রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্দেহজনকভাবে অবস্থানের কারণে তাদের আটক করা হয়। তবে তাদের বয়স ও শিক্ষার্থী পরিচয় বিবেচনায় নিয়ে সংশোধনের সুযোগ দিতে প্রথমবারের মতো সতর্ক করে অভিভাবকদের জিম্মায় মুক্তি দেওয়া হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য শিক্ষার্থীদের সতর্ক করা হয়েছে।
Reporter Name 


















