বাংলাদেশ ০৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৪:২৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ২৭ Time View

মোঃ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় মহান মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১ মে মাস সকালে ফরিদপুর বাস মটর শ্রমিক ইউনিয়ন-১০৫৫ এর ভাঙ্গা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। ভাঙ্গা ইন্টারচেঞ্জ এলাকার ঢাকাগামী সার্ভিস লেন সংলগ্ন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভাঙ্গা শাখার সাবেক সভাপতি আইয়ুব মাতুব্বর। আলোচনায় ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রে শ্রমিকদের ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে আত্মত্যাগকারী শ্রমিকদের স্মরণ করা হয় এবং তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

আলোচনা শেষে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর বাস মটর শ্রমিক ইউনিয়ন-১০৫৫ এর ভাঙ্গা অঞ্চলের সভাপতি জাহাঙ্গীর মাতুব্বর, সাধারণ সম্পাদক ফরহাদ মাতুব্বর, কদর আলী মাতুব্বর, মজিবর মুন্সীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ভাঙ্গায় মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Update Time : ০৪:২৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬