বাংলাদেশ ০৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শিবগঞ্জে মে দিবসে শ্রমিকদের বর্ণাঢ্য র‍্যালি, অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

  • Reporter Name
  • Update Time : ০২:৩৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ৯০ Time View

হারুন অর রশিদ স্টাফ রিপোর্টার: বগুড়ার শিবগঞ্জে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে শ্রমিকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অংশ নেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি।

শুক্রবার (১ মে ২০২৬) সকাল ১১টায় শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে বিভিন্ন শ্রমিক সংগঠনের যৌথ উদ্যোগে র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সবসময় শ্রমিকবান্ধব রাজনীতিতে বিশ্বাস করে। তিনি উল্লেখ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় একটি শক্ত ভিত্তি গড়ে দিয়েছিলেন, যার ধারাবাহিকতায় বর্তমান নেতৃত্ব শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।

তিনি আরও বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার বাস্তবমুখী নানা উদ্যোগ নিয়েছে এবং শ্রমিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় বদ্ধপরিকর।

শ্রমিকদের ওপর কোনো ধরনের শোষণ বা বঞ্চনা সহ্য করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা বিএনপির সিনিয়র নেতারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা শ্রমিকদের ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

শিবগঞ্জে মে দিবসে শ্রমিকদের বর্ণাঢ্য র‍্যালি, অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

Update Time : ০২:৩৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬