বাংলাদেশ ১০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কাউনিয়ায় দুই মামলার ২ আসামি গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৩:০২:৫৯ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • ১৯ Time View

মন্জুরুল আহসান শামীম স্টাফ রিপোর্টারঃ রংপুরের কাউনিয়ায় পুলিশের বিশেষ অভিযানে পৃথক দুই মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১ মে) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে কাউনিয়া থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার পশ্চিম চানঘাট গ্রামের মান্নান মিয়ার ছেলে মোঃ আজিজুল ইসলাম এবং ৩নং কুর্শা ইউনিয়নের শিবু কুন্ঠিরাম গ্রামের মৃত ফজর আলীর ছেলে মোঃ আব্দুল জলিল (৫২)।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আজিজুল ইসলাম সিআর ১৬২/২৫ ও জিআর ৭৮/২৪ নম্বর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। অন্যদিকে, আব্দুল জলিল ১(৫)২৬ নম্বর মামলার এজাহারভুক্ত আসামি। দীর্ঘ দিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিহাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। শনিবার সকালে পুলিশ স্কটের মাধ্যমে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

কাউনিয়ায় দুই মামলার ২ আসামি গ্রেফতার

Update Time : ০৩:০২:৫৯ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬