বাংলাদেশ ০৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কাউনিয়ায় ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৬:০০:৩০ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • ৩৫ Time View

মন্জুরুল আহসান শামীম স্টাফ রিপোর্টারঃ রংপুরের কাউনিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ মোঃ লাবলু মিয়া ওরফে আজিজুর (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২ মে (শনিবার) বিকেলে কাউনিয়া রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত লাবলু মিয়া লালমনিরহাট সদর উপজেলার তিস্তা পূর্ব দালালপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানা পুলিশের একটি চৌকস দল রেলস্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় লাবলু মিয়ার চলাফেরা সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে থামার সংকেত দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় রাখা দুটি পোটলা থেকে মোট ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ হাজার ৫০০ টাকা।

কাউনিয়া থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

কাউনিয়ায় ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Update Time : ০৬:০০:৩০ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬