বাংলাদেশ ০৯:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্র্যান্ড সুরক্ষায় নতুন দিগন্ত উন্মোচন: বিমা’র উদ্যোগে সফল আইপি প্রশিক্ষণ কর্মশালা

  • Reporter Name
  • Update Time : ০২:৫০:৫৫ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • ২৮ Time View

অসিত চক্রবর্তী : বাংলাদেশ ইলেকট্রিক্যাল মার্চেন্ডাইস ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন (বিমা)-এর উদ্যোগে এবং লাইট ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিল (LEPBPC), বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় “IP (Patent, Design & Trademarks) Tools for Brand Creation, Protection and Management” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এনায়েত হোসেন চৌধুরী, সাবেক সভাপতি, বিমা। তিনি তার বক্তব্যে শিল্পখাতে ব্র্যান্ড সুরক্ষা ও মেধাস্বত্ব ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন এবং ব্যবসায়ীদের এ বিষয়ে আরও সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানান। তার প্রেরণাদায়ী বক্তব্য উপস্থিত অংশগ্রহণকারীদের মধ্যে বিশেষ উদ্দীপনা সৃষ্টি করে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস. এম. আনোয়ার হোসেন, উপ-পরিচালক, বিজনেস প্রমোশন কাউন্সিল (BPC)।

সভাপতিত্ব করেন জনাব ইসমাইল হোসেন, সভাপতি, বিমা।প্রশিক্ষণ কর্মশালার শেষ পর্বে লেকচারার রাফি জামিল পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক সম্পর্কিত বাস্তবভিত্তিক দিকগুলো তুলে ধরেন এবং ব্র্যান্ড সৃষ্টি, সুরক্ষা ও ব্যবস্থাপনায় কার্যকর কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

ব্র্যান্ড উন্নয়ন ও মেধাস্বত্ব সুরক্ষায় শিল্পখাতকে এগিয়ে নিতে বিমা’র এই উদ্যোগ একটি সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ব্র্যান্ড সুরক্ষায় নতুন দিগন্ত উন্মোচন: বিমা’র উদ্যোগে সফল আইপি প্রশিক্ষণ কর্মশালা

Update Time : ০২:৫০:৫৫ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬