
চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২১ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (০২ মে) শাহরাস্তি মডেল থানা পুলিশের একটি চৌকস দল টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ এমরান হোসেন (৩০)। তিনি ওই এলাকার শেখ বাড়ির বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুরসই রাস্তার মাথায় খোরশেদের মার্কেট সংলগ্ন এমরানের সিএনজি গ্যারেজের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার নিজ হেফাজত থেকে ২১ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানটি পরিচালনা করেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই আরিফ হোসাইন ও এএসআই ফারুক আহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
Reporter Name 


















