বাংলাদেশ ০৮:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কালাইয়ে এক মাসে মাদকবিরোধী অভিযানে ৪৩ জন গ্রেপ্তার, কারাদণ্ড ও বিপুল মাদক উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০২:৩৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • ৭৪ Time View

হারুন অর রশিদ,স্টাফ রিপোর্টার : জয়পুরহাটের কালাই থানায় গত এপ্রিল ২০২৬ মাসজুড়ে পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে মোট ৪৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ৮ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করে তাদের বিরুদ্ধে পৃথক ৮টি নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামিদের হেফাজত থেকে আলামত হিসেবে ২০২ পিস ট্রাপেন্টাডল, ১৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং প্রায় ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

এছাড়া, অভিযানে গ্রেপ্তার হওয়া অবশিষ্ট ৩৪ জন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পাশাপাশি তিনি সমাজের সর্বস্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে সচেতন হয়ে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

কালাইয়ে এক মাসে মাদকবিরোধী অভিযানে ৪৩ জন গ্রেপ্তার, কারাদণ্ড ও বিপুল মাদক উদ্ধার

Update Time : ০২:৩৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬