
চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় অভিযান চালিয়ে ১৯ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (০৩ মে ২০২৬) শাহরাস্তি মডেল থানা পুলিশের একটি চৌকস দল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কালিবাড়ী তিন রাস্তার মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে। গ্রেফতারকৃত ব্যক্তি সজিব হোসেন (২৪), উপজেলার করবা (মুন্সি বাড়ি) এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তার কাছ থেকে ১৯ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানটি পরিচালিত হয় থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই আইয়ুব খান ও এএসআই সাদ্দাম হোসেনের নেতৃত্বে।
এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
Reporter Name 


















