
নরসিংদী থেকে আব্দুস সালাম: নরসিংদী জেলায় সাম্প্রতিক সময়ে ছাত্রদের রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমে সক্রিয়তা লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অধিকার আদায়, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং সামাজিক সচেতনতা তৈরিতে অংশ নিচ্ছেন।
ছাত্রদের একটি অংশ জানায়, তারা শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, নিরাপদ কলেজ, ক্যাম্পাস, এবং দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সংগঠিত হচ্ছেন। পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রমেও তাদের অংশগ্রহণ বেড়েছে।
এদিকে ছাত্র রাজনীতির ক্ষেত্রেও নতুন নেতৃত্ব সামনে আসছে। সম্প্রতি নরসিংদী জেলা ছাত্রদলের কমিটিতে নতুন করে দায়িত্বপ্রাপ্ত নেতাদের মধ্যে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মোরশেদ আলম মিঠুন নির্বাচিত হওয়ায় তরুণদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
স্থানীয় শিক্ষার্থীরা মনে করছেন, সঠিক নেতৃত্ব ও ইতিবাচক উদ্যোগ থাকলে ছাত্রসমাজ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা সহিংসতা পরিহার করে গঠনমূলক রাজনীতি ও শিক্ষামুখী কর্মকাণ্ডে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান মোরশেদ আলম মিঠুন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ড. আবদুল মঈন খানের সঙ্গে খুল দিয়ে শুভেচ্ছা জানান
ছাত্রদলের রাজনীতিতে দীর্ঘদিনের সম্পৃক্ততা ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবে সম্প্রতি নরসিংদী জেলা ছাত্রদলের কমিটিতে তাকে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। এই দায়িত্ব পাওয়ায় তিনি দলের সিনিয়র নেতৃবৃন্দ ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মোরশেদ আলম মিঠুন বলেন, “আমি সব সময় অন্যায় ও অবিচারের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করেছি। দলের আদর্শ বাস্তবায়নে কাজ করে যেতে চাই।” তিনি তার নতুন দায়িত্ব পালনে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।
সচেতন মহলের মতে, ছাত্রদের এই ইতিবাচক অংশগ্রহণ ভবিষ্যতের নেতৃত্ব তৈরিতে সহায়ক হবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখবে।
Reporter Name 


















