বাংলাদেশ ০৮:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৫:২৫ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ৩৫ Time View

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ: ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সিকদার সাইদুর রহমান মিঠুর বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভাঙ্গা পৌরসভার মধ্যপাড়া হাসামদিয়া এলাকায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সিকদার সাইদুর রহমান মিঠু বলেন, গত শনিবার একটি মহল তার বিরুদ্ধে যে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, তাদের পারিবারিক ১৩ শতাংশ জমি নিয়ে যে বিরোধের কথা বলা হচ্ছে, সেই জমির বিষয়ে আদালত থেকে তারাই রায় পেয়েছেন। আইনি লড়াইয়ে ব্যর্থ হয়ে প্রতিপক্ষ এখন তার ও তার দলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, একটি চক্র পরিকল্পিতভাবে তার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে, যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

এসময় তিনি ভাঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মুন্সীর সমালোচনা করে বলেন, স্বাধীনতার পর থেকে তিনি বিভিন্ন দলে সম্পৃক্ত ছিলেন এবং দীর্ঘদিন ধরে নির্বাচন ছাড়াই একই পদে বহাল রয়েছেন। এই সুযোগে তিনি বিপুল সম্পদের মালিক হয়েছেন বলেও অভিযোগ করেন মিঠু। একই সঙ্গে তার স্থাবর-অস্থাবর সম্পদের তদন্ত এবং বণিক সমিতির দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানান তিনি।

অন্যদিকে, এসব অভিযোগ অস্বীকার করেছেন দেলোয়ার শিকদার। তিনি বলেন, গত ২৯ এপ্রিল ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জমি সংক্রান্ত মামলার শুনানিতে উপস্থিত হলে সিকদার সাইদুর রহমান মিঠু ও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার জাহিদ তাকে ভয়ভীতি ও হুমকি দেন।

দেলোয়ার শিকদার আরও অভিযোগ করেন, জেলা প্রশাসকের কার্যালয় থেকে ফেরার পথে ফরিদপুর আদালত এলাকার সামনে ৭-৮ জন ব্যক্তি তাকে ও তার ভাগ্নেকে ঘিরে ধরে ধারালো অস্ত্র প্রদর্শন করে আতঙ্ক সৃষ্টি করে। এসময় তার ভাগ্নেকে মারধর করা হয় এবং পরবর্তী শুনানিতে উপস্থিত হলে হত্যার হুমকি দেওয়া হয় বলেও দাবি করেন তিনি।

ভাঙ্গা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সজীব মাতুব্বর, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম মৃধা, সদস্য সচিব আশিকুর রহমান, শ্রমিকদল নেতা এনায়েত সরদারসহ অন্যান্য নেতাকর্মীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ভাঙ্গায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Update Time : ০৫:৪৫:২৫ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬