বাংলাদেশ ০৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ১২:২৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ২৬ Time View

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ মে ২০২৬) শাহরাস্তি মডেল থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি পৌরসভার দোয়াভাঙ্গা গেইট এলাকায় চাঁদপুর-কুমিল্লা সড়কের একটি সিএনজি স্টেশনের উত্তর পাশে অভিযান পরিচালনা করে। অভিযানে ২০ পিস ইয়াবাসহ মেহেরাজ (৩২) নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মেহেরাজ কুমিল্লা জেলার বরুড়া উপজেলার মানিকসার (বড় বাড়ী) এলাকার বাসিন্দা। তিনি আঃ মালেক ও রোকেয়া বেগমের ছেলে।

অভিযানটি পরিচালিত হয় শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে। এ সময় এসআই মোহাম্মদ আল আমিন ভূঁইয়া, এএসআই বাবুল হোসেন ও এএসআই সাদ্দাম হোসেনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর এফআইআর-৫ (তারিখ: ৪ মে ২০২৬) এবং জিআর-১০৬।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

শাহরাস্তিতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Update Time : ১২:২৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬