বাংলাদেশ ১০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কালাইয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে হালকায়ে জিকির ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০২:৫২:৩৫ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • ১১৫ Time View

হারুন অর রশিদ,স্টাফ রিপোর্টার জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের মান্দাই গ্রামে আধ্যাত্মিক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হালকায়ে জিকির ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাতে স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলামের বাসভবনে এই মাহফিলের আয়োজন করা হয়।

পারিবারিক ও স্থানীয় উদ্যোগে আয়োজিত এই মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ দূর-দূরান্ত থেকে আসা বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। মাহফিলকে কেন্দ্র করে মান্দাই গ্রাম ও আশপাশের এলাকায় এক পবিত্র ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মাহফিলে উপস্থিত ওলামায়ে কেরামগণ ইসলামের সঠিক আদর্শ, আত্মশুদ্ধি এবং আল্লাহর স্মরণে জিকিরের গুরুত্ব ও ফজিলত নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বলেন, আধ্যাত্মিক প্রশান্তি ও আল্লাহর নৈকট্য লাভের অন্যতম মাধ্যম হলো জিকির।

গভীর রাত পর্যন্ত চলা এই মাহফিলে জিকির শেষে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, কল্যাণ এবং দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এসময় মুসল্লিদের কান্নাকাটিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।ৎমাহফিল শেষে উপস্থিত সকল মুসল্লি ও অতিথিদের মাঝে তবারক বিতরণ করা হয়।

আয়োজক রফিকুল ইসলাম জানান, প্রতি বছরের ন্যায় এবারও ধর্মীয় মূল্যবোধ বজায় রেখে স্থানীয়দের সহযোগিতায় এই মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

কালাইয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে হালকায়ে জিকির ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Update Time : ০২:৫২:৩৫ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬