
মো:মেহেরাজ ইসলাম (বগুড়া সদর প্রতিনিধি) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২, সিপিএসসি বগুড়ার একটি অভিযানে অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ রেজাউল করিম রিয়াদ (২৯) কে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, জিআর নং-২১২/২৫ (বগুড়া), প্রসেস নং-১৪০০/২৬, তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২৬ এর একটি অস্ত্র মামলার পলাতক আসামি রিয়াদ বগুড়া সদর থানাধীন ইবনেসিনা ডায়াগনোস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার এলাকার পেছনে অবস্থান করছে
এরপর ০৬ মে দিবাগত রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে র্যাব-১২ এর একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে আলহাজ্ব ভিলা নামক ভবন থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত রিয়াদের বাড়ি বগুড়া সদর থানার রহমাননগর এলাকায়।
গ্রেফতারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিভিন্ন অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।
Reporter Name 


















