
চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশ মাদকবিরোধী অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (৫ মে ২০২৬) শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই মোহাম্মদ আল আমিন ভূঁইয়া ও এএসআই সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, শাহরাস্তি পৌরসভার ছিখটিয়া (রিভার ভিউ) ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে শাহিদুল ইসলাম (১৯) ও আল আমিন (২৯) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে (এফআইআর নং-৬, জিআর নং-১০৭; তারিখ ৫ মে ২০২৬)।
গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Reporter Name 


















