বাংলাদেশ ১০:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

  • Reporter Name
  • Update Time : ০২:৫১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ২৯ Time View

মোঃ মেহেরাজ ইসলাম (বগুড়া সদর প্রতিনিধি) “মানবতাই ঐক্য” প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস-২০২৬ পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বগুড়া ইউনিটের উদ্যোগে এবং জার্মান রেড ক্রসের সহযোগিতায় জেলা পরিষদ প্রাঙ্গণে জনসচেতনতামূলক শান্তিপূর্ণ মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন এবং শান্তি, মানবতা ও সেবার প্রতীক হিসেবে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।

রেড ক্রিসেন্ট বগুড়া ইউনিটের কার্যনির্বাহী কমিটি, যুব সদস্য ও স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে আয়োজিত মানববন্ধনে মানবসেবা, দুর্যোগ প্রস্তুতি, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিভিন্ন বার্তা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের চেয়ারম্যান ও বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির।

এসময় আরও উপস্থিত ছিলেন বগুড়া ইউনিটের সেক্রেটারি মো. শাহাদৎ হোসেন, কার্যনির্বাহী সদস্য সহিদ উন নবী সালাম, আবিদুর রহমান সোহেল, মো. মাহফুজুল হক ও রাশেদা খাতুন রানী, আজীবন সদস্য হাবিবুর রশিদ সন্ধান, জার্মান রেড ক্রসের প্রতিনিধি আনোয়ারুল আবেবীন বাপ্পি এবং উপ-যুব প্রধান-১ ধ্রুব সারথি গোস্বামী অর্ঘ্য।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিট কর্মকর্তা শিকাদার রাহাত ইসলাম।

বক্তারা বলেন, মানবতার সেবায় রেড ক্রিসেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তারা দুর্যোগ মোকাবিলা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবকদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

বগুড়ায় বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

Update Time : ০২:৫১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬