
মোঃ ওয়াসিম: রাজধানীর কদমতলীতে একটি ফোম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
শুক্রবার (৮ মে) সন্ধ্যায় কদমতলী এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে আগুন লাগার খবর পায় নিয়ন্ত্রণ কক্ষ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট পাঠানো হয় এবং তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা রোজিনা আক্তার জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা নিরলসভাবে কাজ করছেন।
Reporter Name 


















