
ক্রাইম রিপোর্টার মোঃ জসিম হোসেন ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খয়েরতলা এলাকায় আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামি মুজাহিদুল ইসলাম (রুমি)কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৯ মে ২০২৬) উপজেলার খয়েরতলা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, মামলার পর থেকেই অভিযুক্ত রুমি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঝিনাইদহ থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে অভিযুক্তকে গ্রেফতারের খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত তদন্ত শেষ করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, এ ধরনের ঘটনা সমাজে ভয়াবহ প্রভাব ফেলছে। তাই অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Reporter Name 


















