
বাবুল চৌধুরী, স্টাফ রিপোর্টার জাতীয় দৈনিক বিকাল বার্তা পত্রিকা: চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক রোড় লোহাগাড়ার চুনতি এলাকায় হোটেল ফোর সিজনের সামনে দুইটা মারছা গাড়ির মুখামুখি সংঘর্ষে কমপক্ষে ০৪জন ঘটনাস্থলেই মারা গেছে এবং বিশ জনের অধিক মানুষের হাত-পা কেটে গেছে ও অনেকেই মারাত্মক ভাবে আহত হয়েছে। অদ্য ০৯-০৫-২৬ শনিবার, লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জুনিয়র কনসালটেন্ট অর্থপেডিক্স বিশেষজ্ঞ ডা.তাসফিক আহমেদ বলেন, সড়ক দুর্ঘটনায় মোট ৮ জনকে হাসপাতালে নিয়ে আসা হলে ৪ জনের মৃত্যু হয়। বাকি চারজনকে উন্নত চিকিৎসার জন্য চমেকে পাঠানো হয়েছে।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ জনাব শাহজাহান চৌধুরী।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দীন চৌধুরী জানান, দুর্ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।গাড়ি দুটোই জব্দ করা হয়। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Reporter Name 


















