বাংলাদেশ ০৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মোকামতলা উপজেলা গঠন উপলক্ষে ১১ মে গণসংবর্ধনা সফল করতে ময়দানহাট্টায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৪:১২:২০ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • ৭৬ Time View

হারুন অর রশিদ,স্টাফ রিপোর্টার : নবগঠিত মোকামতলা উপজেলা বাস্তবায়ন ও ঐতিহাসিক এ অর্জন উদ্‌যাপন উপলক্ষে আগামী ১১ মে অনুষ্ঠিতব্য গণসংবর্ধনাকে সফল করতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টায় এক ব্যাপক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ মে ২০২৬) বিকেলে দাড়িদহ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং শিবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মানিক।

সভায় তিনি বলেন, মোকামতলা উপজেলা গঠন এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ও প্রাণের দাবি ছিল।

তৃণমূল মানুষের আন্দোলন-সংগ্রামের ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। আগামী ১১ মে’র গণসংবর্ধনাকে জনসমুদ্রে পরিণত করে মোকামতলাবাসী তাদের ঐক্য ও অধিকার আদায়ের শক্তি প্রদর্শন করবে।

তিনি আরও বলেন, কোনো ষড়যন্ত্রই এ গণজোয়ার থামাতে পারবে না। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠান সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন ময়দানহাট্টা ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সাজু।

সভায় বক্তারা আগামী সোমবারের গণসংবর্ধনা অনুষ্ঠান সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে মোকামতলা ও আশপাশের এলাকার প্রতিটি ঘর থেকে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

এসময় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুজাউদ্দৌলা সুজা, বিএনপি নেতা রাসেল মাহমুদ সবুজ, সাংগঠনিক সম্পাদক আইনুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম ফরিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু মন্ডল, দপ্তর সম্পাদক আহসান হাবিব বাবুল, যুবদল সভাপতি আকরামুল আহসান শাহী, সাবেক ছাত্রদল সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা, মহিলা নেত্রী শাহানা বেগম, সাবেক ইউপি সদস্য আব্দুল কুদ্দুস মন্ডল ও বিএনপি নেতা আব্দুল মজিদ।

সভায় আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নয়ন মন্ডল, ইউপি সদস্য নুনু মন্ডল, কৃষকদলের সভাপতি জুয়েল শেখ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ইউনিয়ন তাঁতি দলের সভাপতি আব্দুল মান্নান, যুবদল নেতা শাহাদাৎ হোসেন বিদ্যুৎ, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হৃদয় সরকার, সাংগঠনিক সম্পাদক মোস্তাকিন রহমানসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

মোকামতলা উপজেলা গঠন উপলক্ষে ১১ মে গণসংবর্ধনা সফল করতে ময়দানহাট্টায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Update Time : ০৪:১২:২০ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬