
ক্রাইম রিপোর্টার মোঃ জসিম হোসেন ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের আরাপপুর চাঁনপাড়া এলাকার ‘আপন ম্যানশন’ নামের একটি বাড়ি থেকে ১২০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার (১০ মে) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপ-পরিদর্শক মারুফ হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের মাস্টার্সের ছাত্র পাগলা কানাই এলাকার সোহরাব বিশ্বাস, কেশব চন্দ্র সরকারি কলেজের গণিত বিভাগের মাস্টার্সের ছাত্র হরিনাকুন্ডুর সাইমন আহমেদ এবং মাগুরা জেলার শ্রীরামপুর এলাকার রতন।
পুলিশ সূত্রে জানা যায়, ‘আপন ম্যানশন’ বাড়িটি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল চক্রটি। বিভিন্ন এলাকার মাদকসেবীরা সেখানে নিয়মিত আড্ডা জমাতো বলেও অভিযোগ রয়েছে।
ডিবি পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Reporter Name 


















