বাংলাদেশ ০৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় ভ্যান উল্টে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৩:০২:০৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ১৬ Time View

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পৌরসভার বাস্তোর খোলা এলাকায় ভ্যান উল্টে কোহিনুর বেগম (৪৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি ইব্রাহিমের স্ত্রী। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ভাঙ্গা থেকে মেয়েকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে তাদের বাড়ির সামনে গ্রাম্য সড়কে হঠাৎ কয়েকটি কুকুর দৌড়ে রাস্তার ওপর চলে আসে। এ সময় একটি কুকুর ভ্যানের নিচে পড়ে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং ভ্যানটি উল্টে যায়।

দুর্ঘটনায় কোহিনুর বেগম গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার ৯মে রাতে মৃত্যু হয়।

এই হৃদয়বিদারক ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম চলছে। স্থানীয়দের মধ্যেও গভীর শোক বিরাজ করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ভাঙ্গায় ভ্যান উল্টে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

Update Time : ০৩:০২:০৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬